ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ডেঙ্গুতে মৃ’ত্যু আরও পাঁচ, হাসপাতালে ৬৩৬ জন
নিজস্ব প্রতিবেদক: রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে দেশে ডেঙ্গুতে আরও পাঁচজন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৩৬ জন। এই তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের সংখ্যা ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৯২ জন, ঢাকা বিভাগের সিটিমুক্ত এলাকায় ১৩১ জন, ঢাকা উত্তর সিটিতে ১০৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৯৭ জন। এছাড়া খুলনা বিভাগে ২৯ জন, ময়মনসিংহে ৬ জন, রাজশাহীতে ৩৪ জন, রংপুরে ৭ জন এবং সিলেট বিভাগে ৪ জন নতুন ভর্তি হয়েছেন।
গত একদিনে ৫০২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৩৬ হাজার ৫২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুসারে, এই বছর জানুয়ারি থেকে এই পর্যন্ত দেশে মোট ৩৮ হাজার ৫২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুর কারণে চলতি বছরে এখন পর্যন্ত ১৫৫ জনের মৃত্যু হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস