ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শোকজের বিষয়ে যা বললেন ডিসি সারওয়ার
নিজস্ব প্রতিবেদক: সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং এডিসি (শিক্ষা ও আইসিটি) নুরের জামানকে আদালত শোকজ (কারণ দর্শানোর নোটিশ) জারি করেছে। গত ১১ সেপ্টেম্বর সিনিয়র সহকারী জজ সদর আদালতে খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সাময়িক বরখাস্ত আদেশের বিরুদ্ধে দায়ের করা মামলায় এই নোটিশ দেওয়া হয়। আদালতের পক্ষ থেকে তাঁদেরকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিক্রিয়া জানাতে বলা হয়েছিল।
শোকজের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম গণমাধ্যমকে জানান, খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিন প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক কোনো ধরনের নিয়োগপত্র বা পদোন্নতি ব্যতীত স্ব-প্রণোদিতভাবে জোরপূর্বক এ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত ভাইস-প্রিন্সিপাল এর দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া, বিদ্যালয়ে কর্মরত অন্য শিক্ষকদের ভাইস-প্রিন্সিপাল হিসেবে তাদের অভিনন্দন জানাতে বাধ্য করেছেন। এ ছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে পদবি হালনাগাদকরণসহ বহুল প্রচারের জন্য সিলেটের স্থানীয় দৈনিক পত্রিকায় প্রেস রিলিজ প্রচার করেছেন। যা খাজাঞ্চিবাড়ী ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সার্ভিস রুলস এবং রেগুলেশনের সম্পূর্ণ পরিপন্থি।
তিনি বলেন, সার্ভিস রুলস এবং রেগুলেশনের বিধি লঙ্ঘন করায় মো. রোকন উদ্দিন ও আবেদা হককে সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের পর তারা আদালতে গিয়েছেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটের ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান ‘দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ এর দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারকে কেন্দ্র করে দায়ের করা এক রিটের প্রেক্ষিতে এ শোকজ করা হয়। নোটিশে জেলা প্রশাসককে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
শোকজ পাঠানোর বিষয়টি রোববার রাতে গণমাধ্যমকে জানান খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক।
এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক সারওয়ার আলমের স্বাক্ষরিত চিঠিতে ওই বিদ্যালয়ের শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিনকে বহিষ্কার করা হয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা