ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) সচিব ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়াকে এই মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের একজন কর্মকর্তা।
রবিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়া এর আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদেও নিযুক্ত ছিলেন।
তিনি ঢাকার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) হিসেবে কাজ করেছেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে 'কর্মসংস্থান বিনিয়োগ কর্মসূচির দক্ষতা (এসইআইপি)' শীর্ষক এডিবি-অর্থায়নকৃত একটি প্রোগ্রামের ডিইপিডি (ডাইরেক্টর, এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিভিশন) হিসেবেও তিনি চার বছর ধরে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট