ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিক্ষোভ থেকে চাঁদাবাজি: ফারিয়ার উত্থান ও বিতর্ক
নিজস্ব প্রতিবেদক :রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে চাঁদাবাজির ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আদালত কারাগারে পাঠিয়েছে। তাদের মধ্যে নোমান রেজা, তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমা রয়েছেন।
আদালতের উত্তরা থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উত্তরার ১৩ নম্বর সেক্টরের দেলোয়ার হোসেনের বাসায় তারা ঢুকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর মধ্যে নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা আদায় করে বাকি টাকার জন্য সময় বেঁধে দেন। পরে ওই পরিবার উত্তরা পশ্চিম থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রথমে বিমানবন্দর থেকে নোমান রেজাকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার জসীম উদ্দিন এলাকা থেকে বাকী দুই আসামিকে গ্রেফতার করা হয়।
নোমান রেজার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে।তবে আসামিদের মধ্যে ফারিয়া আক্তার তমা গত ২৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সেগুনবাগিচার বাড়ির নিচে বিক্ষোভ করেন এবং গ্রেফতারের দাবি করেন।
রোববার আদালতে তাদের হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।এ ঘটনার মাধ্যমে উত্তরা এলাকার চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়টি আবারও আলোচনায় এসেছে। পুলিশ বলছে, কেউই আইনশৃঙ্খলা বা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত