ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ট্রাস্ট ইসলামী লাইফের ক্রেডিট রেটিং প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি তাদের ক্রেডিট রেটিং প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয় ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) এ মূল্যায়ন সম্পন্ন করে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ট্রাস্ট ইসলামী লাইফ দীর্ঘমেয়াদে পেয়েছে ‘এ+’ রেটিং এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।
আলফা রেটিং জানায়, এই ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়েছে কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত সংগৃহীত প্রয়োজনীয় গুণগত তথ্যের ভিত্তিতে। অর্থাৎ, আর্থিক শক্তিমত্তা, স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলার সক্ষমতাকে বিবেচনা করেই এ মূল্যায়ন সম্পন্ন করা হয়েছে।
বিমা খাতে প্রতিযোগিতার মধ্যেও এই রেটিং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জন্য একটি ইতিবাচক ইঙ্গিত বহন করছে। দীর্ঘমেয়াদে ‘এ+’ মানে কোম্পানির আর্থিক ভিত্তি শক্তিশালী এবং বিনিয়োগকারীদের কাছে নির্ভরযোগ্য। অপরদিকে, স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং প্রমাণ করে যে কোম্পানিটি স্বল্প সময়ের দায়-দায়িত্ব দ্রুত ও কার্যকরভাবে পূরণে সক্ষম।
শেয়ারবাজারে বিমা খাতের কোম্পানিগুলো সাধারণত ক্রেডিট রেটিংকে গুরুত্ব দিয়ে থাকে, কারণ এটি বিনিয়োগকারী ও অংশীজনদের কাছে কোম্পানির আর্থিক সুনাম ও ঝুঁকি ব্যবস্থাপনার প্রতিফলন ঘটায়। ট্রাস্ট ইসলামী লাইফের এ মূল্যায়ন বিনিয়োগকারীদের আস্থাকে আরও দৃঢ় করতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ