ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ভোটারকে বিয়ে করতে চান ডাকসু প্রার্থী রাকিবুল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা অধিকাংশ পদে বিজয়ী হলেও ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা ছিল চরম। ৪৫ জন প্রার্থী লড়েছিলেন শীর্ষ পদে। তাদের মধ্যে ২২ জন প্রার্থী মাত্র ১০টির কম ভোট পেয়েছেন। কিছু প্রার্থী এক থেকে তিন ভোট পেয়েও চমক সৃষ্টি করেছেন।
এদের মধ্যে রাকিবুল হাসান বিশেষ নজর কাড়েন। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল ভিপি পদে মাত্র ১ ভোট পান। নিজের ভোট নিজে দেননি; বরং তা দিয়েছেন অন্য একজন প্রার্থী। তার একমাত্র ভোট আসে বেগম রোকেয়া হল থেকে। এখন তিনি সেই নারী ভোটারকে খুঁজছেন। ফেসবুকে পোস্টে রাকিবুল জানিয়েছেন, খুঁজে পেলে তিনি সেই ভোটারকে বিয়ে করতে চান।
১ ভোট পাওয়া অন্য ভিপি প্রার্থীদের মধ্যে আছেন মো. সুজন হোসেন ও রাসেল হক। আর ২টি ভোট পেয়েছেন মো. নাসিম উদ্দিন, মো. সোহানুর রহমান ও মো. হাবিবুল্লাহ।
রাকিবুল দেশের একটি গণমাধ্যমকে জানান, ডাকসু নির্বাচনে অংশ নেওয়া তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। ভিপি পদে প্রার্থী হওয়ার মূল উদ্দেশ্য ছিল পরিচিতি পাওয়া। আর নিজের ভোট যেন নষ্ট না হয়, তাই তিনি পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)