ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিসিবি ভোটের তারিখ চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে প্রস্তুতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে সামনে রেখে শনিবার বোর্ড সভাপতির নেতৃত্বে বিসিবির পরিচালকদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচনের সময়সূচি, কার্যক্রম পরিচালনা, আসন্ন ইজিএম ও এজিএমের সম্ভাব্য তারিখ এবং ঢাকা মেট্রোপলিটনের ক্লাব ক্রিকেট সংগঠকদের জন্য সম্ভাব্য কাউন্সিলর তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার পর জানা যায়, বিসিবির নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়েছে।
নির্বাচনের প্রধান তারিখগুলো: ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ৪ অক্টোবর ভোট।
বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, “অক্টোবরের নির্বাচনের ধাপে ধাপে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তিনজন নির্বাচন কমিশনার দায়িত্বে আছেন। নির্বাচন কিভাবে পরিচালিত হবে, চিঠিপত্র কখন এবং কীভাবে পাঠানো হবে—এসব বিষয় পরিষ্কার করার জন্যই সভায় আলোচনা হয়েছে।”
নির্বাচনের কাঠামো:
ক্যাটাগরি-ওয়ান: বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন।
ক্যাটাগরি-টু: ক্লাব প্রতিনিধিদের ভোটে ১২ জন পরিচালক নির্বাচন।
ক্যাটাগরি-থ্রি: সাবেক অধিনায়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি থেকে ১ জন পরিচালক নির্বাচিত হবেন।
এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আরও ২ জন পরিচালক আসবেন। সবমিলিয়ে ২৫ জন পরিচালক ভোট দিয়ে বিসিবির সভাপতি নির্বাচিত করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে