ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
আমরা নেতা হতে আসিনি, আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি: ভিপি সাদিক কায়েম
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, 'আমরা নেতা হতে আসিনি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতিনিধি। আমরা তাদের হয়ে কাজ করতেই এখানে এসেছি।'
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন আবু সাদিক কায়েম। এসময় জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খানসহ ডাকসুর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাদিক বলেন, আমাদের এখন প্রধান লক্ষ্য হচ্ছে আমরা যে কমিটমেন্ট দিয়েছি জয়ের আগে সেই কমিটমেন্টগুলো এক্সিকিউটিভ প্ল্যানটা বাস্তবায়নের জন্য পুরো লিখিত পরিকল্পনা দাঁড় করানো যে কোন মাসে আমরা কখন কি করবো সে প্ল্যানটা দাঁড় করানো। আমরা আজ তা নিয়ে আলোচনা করেছি। শিক্ষার্থীদের কাছে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করা আমাদের এখন প্রধান কাজ। একজন শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আরেকজন শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর যে সর্বোচ্চটুকু চেষ্টা সেটাই আমরা জারি রাখবো ইনশাআল্লাহ।
জিএস এস এম ফরহাদ বলেন, আজ প্রথম সভায় আমাদের কিছু সিদ্ধান্ত হয়েছে। সিনেটে কোন ৫ জন ছাত্র প্রতিনিধি যাবে, ডাকসুর কোষাধ্যক্ষ কে হবেন। এসব আমরা গেজেট আকারে জানিয়ে দিব। এছাড়া আমরা কী কী কাজ করব সেসব নিয়ে আলোচনা হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: ঢাবি প্রো-ভিসি