ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সোনালী মাইলফলক ছুঁতে কতটা কাছাকাছি তাসকিন ?
ডুয়াস্পোর্টসডেস্ক :বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পূরণের দ্বারপ্রান্তে পৌঁছেছেন। মাত্র ৪ উইকেট শিকলেই তিনি বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন।
এমতাবস্থায় আবুধাবিতে অনুষ্ঠিত এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। ম্যাচটি রাত সাড়ে ৮টায় আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে শুরু হবে।
বাংলাদেশের পক্ষে ইতিমধ্যে এই মাইলফলক স্পর্শ করেছেন স্পিনার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান। ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে সাকিব বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি। মুস্তাফিজ ১১৪ ম্যাচে ১৩৯ উইকেট নিয়েছেন।
২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের পর ৭৯ ম্যাচে ৯৬ উইকেট শিকার করেছেন তাসকিন। তাঁর ক্যারিয়ারের সেরা বোলিং রেকর্ড ১৬ রানে ৪ উইকেট, যা ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে সম্পন্ন হয়। তাঁর বোলিং গড় ২১.৮৭ এবং ইকোনমি ৭.৫৯।
তাসকিনের কাছ থেকে বাংলাদেশ আশা করছে শ্রীলঙ্কার বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে আরও ঝড়ো বোলিং, যা তাকে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করাতে সাহায্য করবে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত