ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ডা. জাহেদ
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, জামায়াত-শিবিরের কারণে তিনি নিজের নিরাপত্তা নিয়ে হুমকির শিকার হচ্ছেন। শনিবার তিনি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এ বিষয়টি প্রকাশ করেছেন।
ডা. জাহেদ বলেন, “আমি আমার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, এ কারণে এই ভিডিওটি করছি। এই নিরাপত্তাহীনতার মূল কারণ জামায়াত শিবিরের আচরণ। আমি নিশ্চিত না সামনে কী ঘটবে, তবে কিছু কথা বলা জরুরি হয়ে পড়েছে।”
তিনি আরও জানান, সম্প্রতি এক টক শোতে তাকে জনসমক্ষে ‘নাস্তিক’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। “আমার বিরুদ্ধে বলা হয়েছে, আমি ইসলাম বাতিল করতে চাই। আমি মনে করি এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা, যা দীর্ঘদিন ধরে চলছে। বাংলাদেশে কাউকে ইসলামবিদ্বেষী বা নাস্তিক বলে চিহ্নিত করা মানে তাকে হত্যাযোগ্য ব্যক্তি হিসেবে তুলে ধরা হয়।”
ডা. জাহেদ বলেন, এই ধরনের মানহানিকর প্রচেষ্টা শুধু তাকে ভয় দেখানোই নয়, বরং তার জীবনের জন্যও একটি সরাসরি হুমকি সৃষ্টি করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি