ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আজ চার বিভাগে বজ্রসহ ভারী বৃষ্টির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সারাদেশেই বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায়ও বৃষ্টি হতে পারে। এই সময় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু অংশে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু অংশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকার অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকবে। এদিন সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, রাতের তাপমাত্রাও সামান্য কমবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ও বুধবার (১৭ সেপ্টেম্বর) একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। দেশের আটটি বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হবে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিনে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি