ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: বিতরণ লাইন সংস্কার ও ট্রান্সফরমারের রক্ষণাবেক্ষণকাজের জন্য শনিবার (১৩ সেপ্টেম্বর) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ও বিভাগ-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ৪ ঘণ্টা ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইনের নির্মাণকাজ চলবে। ফলে এ সময়ে ৩৩/১১ কেভি লাক্কাতুরা ও আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় লাক্কাতুরা উপকেন্দ্রের আওতায় এয়ারপোর্ট থানা, কাকুয়ারপাড়, লাক্কাতুরা বাজার, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), মুসলিমপাড়া, মালনীছড়া, খাসদবীর, দারুস সালাম মাদরাসা রোড, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, মহালদিকসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
একই সময়ে আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন আম্বরখানা, দরগামহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, স্টেডিয়াম মার্কেট, সুবিদবাজার, শাহী ঈদগাহ, কাজিটুলা, মিরবক্সটুলা, হাজারীবাগ, টিবিগেট ও সংলগ্ন এলাকাও বিদ্যুৎবিহীন থাকবে।
এ ছাড়া সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত (৮ ঘণ্টা) বিউবোর বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন নগরীর কাজিটুলা, নয়াসড়ক, বারুদখানা, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, শাহী ঈদগাহ, বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুনবাজার, আরামবাগসহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় বিতরণ লাইন মেরামত, ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণ এবং লাইন বরাবর গাছপালা কর্তনের কাজ করা হবে। বিউবো জানিয়েছে, কাজ চলাকালে লাইন চালু আছে—এমনভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত