ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জাকসু নির্বাচনের কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে গণনা কার্যক্রম শুরু হয়। রাত ১টা পর্যন্তও জানা গেছে, এখনও ৮ কেন্দ্রের ভোটের ফলাফল গণনা বাকি রয়েছে।
এর আগে বিভিন্ন হল সংসদের ভোট গণনার কাজ শেষ হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সংসদের ভোট গণনার প্রথম ধাপে নয়টি হলের ব্যালট গোনা হচ্ছে। এগুলো হলো বেগম সুফিয়া কামাল হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, মীর মশাররফ হোসেন হল, শহীদ সালাম-বরকত হল, নওয়াব ফয়জুন্নেসা হল, খালেদা জিয়া হল, শহীদ রফিক-জব্বার হল, তারামন বিবি হল এবং জাহানারা ইমাম হল।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুরুতে জানানো হয়েছিল, ওএমআর মেশিন ব্যবহার করে ভোট গণনা করা হবে। কিন্তু পরে মেশিন সরবরাহ নিয়ে ছাত্রদল ও শিবিরের পারস্পরিক দোষারোপ দেখা দিলে হাতে হাতে ব্যালট গণনার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সবগুলো হল থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয়। প্রস্তুতিমূলক কাজ শেষ হওয়ার পর রাত ১০টার পর আনুষ্ঠানিকভাবে গণনা শুরু হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)