ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
জাকসু নির্বাচন: দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বিএনপিপন্থি তিন শিক্ষক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি তিন শিক্ষক।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে তারা এই ঘোষণা দেন।
এর কিছু সময় আগে ছাত্রদল সমর্থিত প্যানেলও ভোট বর্জনের ঘোষণা দেয়। বিকেল পৌনে চারটার দিকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী সংবাদ সম্মেলনে বলেন, শুরু থেকেই এই নির্বাচন ছিল সাজানো। ভোটার তালিকায় ছবি না থাকা, ভোটকেন্দ্রে বিশৃঙ্খল পরিবেশ এবং একই শিক্ষার্থীর একাধিকবার ভোট দেওয়ার মতো ঘটনা ঘটলেও প্রশাসন ব্যবস্থা নেয়নি।
তিনি আরও জানান, এসব অনিয়মের কারণে তারা ভোট বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
এর তিন ঘণ্টা আগে বেলা ১টার দিকে ছাত্রদল সমর্থিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, ছাত্রশিবির কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার জন্য নীলনকশা তৈরি করেছে।
শেখ সাদীর অভিযোগ অনুযায়ী, ভোটের আগের রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যে, যথাযথ ক্রয় প্রক্রিয়া অনুসরণ না করে এক অখ্যাত জামায়াতপন্থি কোম্পানি থেকে জাকসু নির্বাচনের ব্যালট পেপার ও ভোট গণনার জন্য ওএমআর মেশিন সরবরাহ করা হয়েছে।
তিনি জানান, শিক্ষক-শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত বাতিল করে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্ত নেয়। তবে একই কোম্পানির সরবরাহকৃত ব্যালট পেপার দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
পরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটও নির্বাচন বর্জনের অভিযোগ তোলে।
জোটের সহসভাপতি (ভিপি) প্রার্থী আরিফ উল্লাহ অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা পর্যাপ্ত প্রস্তুতি নেননি। এমনকি ছাত্রদল সমর্থিত প্যানেল বিভিন্ন হলে আমাদের ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।
এমন অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্য দিয়ে জাকসু নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু