ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
জাকসু নির্বাচন: ওএমআর মেশিন বিএনপি সমর্থকের প্রতিষ্ঠানের
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ব্যবহৃত ওএমআর মেশিন ও ব্যালট সরবরাহকারী প্রতিষ্ঠানকে ঘিরে নতুন বিতর্ক উঠেছে। সমন্বিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মো. মাজহারুল ইসলাম দাবি করেছেন, যেই প্রতিষ্ঠান থেকে এসব সরঞ্জাম আনা হয়েছে তার প্রধান বিএনপি সমর্থক, জামায়াত নয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের কাছে প্রমাণসহ এ দাবি উপস্থাপন করেন তিনি।
মাজহারুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে—ওএমআর মেশিন জামায়াত নেতার প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে। অথচ বাস্তবে এটি সরবরাহ করেছে ‘এইচআর সফটবিডি’ নামের একটি প্রতিষ্ঠান। এর সিইও রোকমনুর জামান রনি বিএনপি সমর্থক। তার ফেসবুক প্রোফাইলেই খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের সঙ্গে ছবি ও বিভিন্ন সময়ে দেওয়া পোস্টে বিষয়টি স্পষ্ট। এমনকি জামায়াতবিরোধী অবস্থানও তার পোস্টে প্রতিফলিত হয়েছে।
তিনি আরও বলেন, “ওএমআর মেশিন কোন প্রতিষ্ঠান থেকে কেনা হলো সেটা মূল প্রশ্ন নয়। এখানে আসল বিষয় হলো, এসব মেশিনে কোনো ত্রুটি আছে কি না। যেমনটা আমাদের ভিসি আগে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন—কিন্তু তাই বলে পুরো বিশ্ববিদ্যালয় বিএনপির হয়ে যায়নি।”
এ ছাড়া তিনি ছাত্রদল প্যানেলের বিরুদ্ধে কেন্দ্র দখল, মব সৃষ্টি এবং দায় চাপানোর অভিযোগও আনেন। পাশাপাশি সাংবাদিক ও নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ তোলেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে