ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
অবশেষে দেশে ফিরছেন জামাল ভূঁইয়ারা
স্পোর্টস ডেস্ক: নেপালে হঠাৎ সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়ায় দুই দিন ধরে হোটেলে আটকে ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। তবে অবশেষে দূতাবাস, বাফুফে ও সরকারের সমন্বিত উদ্যোগে দেশে ফিরছেন জামাল ভূঁইয়ারা।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে দলটি পৌঁছেছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে বেলা সাড়ে ১১টার পর বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ওই ফ্লাইটেই ফিরছেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও।
নেপালে চলমান অস্থিরতার সূত্রপাত ৮ সেপ্টেম্বর। দুর্নীতি দমন ব্যর্থতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে তরুণ প্রজন্মের অংশগ্রহণে বিক্ষোভ শুরু হয়। একদিন পর, ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর পদত্যাগ সত্ত্বেও আন্দোলন আরও সহিংস রূপ নেয়। এতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ ও বিক্ষোভ দেখা দিলে কর্তৃপক্ষ কারফিউ জারি করে। নিরাপত্তা ঝুঁকির কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখা হয়।
বাংলাদেশ দল দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল নেপালে। প্রথম ম্যাচটি ৬ সেপ্টেম্বর গোলশূন্য ড্র হলেও দ্বিতীয় ম্যাচ অনিশ্চয়তার মুখে পড়ে। আন্দোলনের কারণে অনুশীলন বাতিল হওয়ার পাশাপাশি কারফিউ জারি থাকায় শেষ পর্যন্ত ম্যাচটিও স্থগিত করা হয়।
ফুটবলারদের অবস্থান করা টিম হোটেলের আশপাশেও বিক্ষোভ ও জ্বালাও-পোড়াও চলছিল। ফলে দুই দিন হোটেল থেকে বের হতে পারেননি খেলোয়াড়রা। তবে অনিশ্চয়তার মাঝেও নিজেদের ফিটনেস ধরে রাখতে বুধবার পর্যন্ত হোটেলের ভেতরেই অনুশীলন চালিয়ে গেছেন জামাল ভূঁইয়ারা।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)