ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বর্ণিল আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
ডুয়া নিউজ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।
উদ্বোধনী বক্তব্যের পর পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য প্রদান করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এ বি এম আজিজুর রহমান।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান। তিনি উল্লেখ করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৫৪ বছরে পদার্পণ করেছে যা দেশের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। বিশ্ববিদ্যালয়ের প্রতি সবার ভালোবাসা ও একাত্মতা আমাদের জন্য গর্বের বিষয়।
তিনি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উপাচার্য বলেন, স্থানীয় সম্প্রদায়ের প্রত্যাশা পূরণের জন্য বর্তমান প্রশাসন অ্যাকাডেমিক উন্নয়ন এবং পরিবেশবান্ধব প্রকল্পের ওপর কাজ করছে। এ যাত্রায় সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয় যা সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, প্রক্টর, বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী অনুষ্ঠানে রক্তের গ্রুপ নির্ণয়, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ও হ্যান্ডবল ম্যাচ, পিঠা মেলা এবং চারুকলা বিভাগের আলপনা ও গ্রাফিতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে নকশীকাঁথা ব্যান্ড গান পরিবেশন করে। এছাড়া গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১২ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ও চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন। ১৯৭০-৭১ শিক্ষাবর্ষে অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান বিভাগে মাত্র ১৫০ শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বিশিষ্ট রসায়নবিদ অধ্যাপক ড. মফিজ উদ্দিন আহমদ ছিলেন প্রথম উপাচার্য। ২০০১ সাল থেকে দিনটি ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)