ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
জাপানে পাঠানো হবে এক লাখ দক্ষ বাংলাদেশি শ্রমিক
নিজস্ব প্রতিবেদক :সরকার জাপানে এক লাখ দক্ষ জনবল পাঠানোর পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টার জাপান সফরের সময় দেশটির সরকারের সঙ্গে চূড়ান্ত সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। অর্থ উপদেষ্টা জানান, জাপান বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে সম্মত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে প্রায় ১ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। তবে জাপানি ভাষা না জানলে কেউ যেতে পারবে না। ভাষা জ্ঞান বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া তিনি মন্ত্রী-এমপিদের জন্য গাড়ি কেনার আলোচিত প্রস্তাব নিয়েও কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, আগামী সংসদে নির্বাচিত মন্ত্রী ও এমপিদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব অর্থ মন্ত্রণালয় বাতিল করেছে। পরিবর্তে, আগামী নির্বাচনে দায়িত্ব পালনের জন্য মাঠ প্রশাসনের ব্যবহারের জন্য ৩০০টি গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে