ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচন বানচালকারীদের রুখে দিতে হবে: ভিপি প্রার্থী সাদিক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচালের চেষ্টাকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাবির সিনেট ভবনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার মৌলিক ইস্যু এবং যারা এটি বানচালের চেষ্টা করবে, তাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। সাদিক কায়েম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নির্বাচন বানচালের চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির নির্দেশদাতাদেরও খুঁজে বের করার কথা বলেছেন তিনি। সংবাদ সম্মেলনে ঢাবি শিবিরের সভাপতি ও জিএস প্রার্থী এস এম ফরহাদ এবং সেক্রেটারি ও এজিএস প্রার্থী মুহা. মহিউদ্দীন খান উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)