ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
শান্তিপূর্ণভাবে চলছে ডাকসু নির্বাচন: ডিসি মাসুদ
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে দায়িত্ব পালনের সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ডিসি মাসুদ বলেন,
“আজ সকাল থেকে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এবং উৎসবমুখরভাবে চলছে। আমরা যারা আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত, তারা শুরু থেকেই নির্বাচন কমিশনকে সহযোগিতা করে যাচ্ছি। কমিশনের চাহিদা অনুযায়ী আমরা তাদের সহায়তা দিচ্ছি।”
তিনি আরও বলেন,
“বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই শান্তিপূর্ণ পরিবেশ ভোটগ্রহণ ও গণনা শেষ পর্যন্ত বজায় রাখতে পারলে সেটিই আমাদের বড় সাফল্য হবে।”
এ সময় ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
ডিসি মাসুদ আলম বলেন,
“সন্দেহজনকভাবে দুই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করছিল। তাদের আটক করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা কেন এসেছে, কার পক্ষে কাজ করছে—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।”
এর আগে, সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে, কঠোর নিরাপত্তাবেষ্টিত ক্যাম্পাসে ভুয়া শিক্ষার্থী পরিচয় দিয়ে প্রবেশের সময় ওই দুইজনকে আটক করে পুলিশ।
পুলিশ বলছে,
“আটক ব্যক্তিরা কোনো বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠীর হয়ে কাজ করতে এসেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”
ডিসি মাসুদ সতর্ক করে বলেন,
“ভুয়া স্টুডেন্ট আইডি ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা এ বিষয়ে কঠোর।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ