ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সাবেক সচিব শফিকুল ইসলাম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পটুয়াখালীর কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়।
ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শফিকুল ইসলামকে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।
ডিবি সূত্রে জানা গেছে, মামলার পর থেকে শফিকুল ইসলাম ওই রিসোর্টে আত্মগোপনে ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, রিসোর্টটি তার নিজের।
এছাড়া, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২৮ আগস্ট সকালে রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বক্তব্য দেন এবং উপস্থিত কয়েকজন আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই বৈঠকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। সংগঠনের উদ্দেশ্য ছিল জাতির অর্জনকে মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে হেফাজতে নেয়। পরদিন (২৯ আগস্ট) শাহবাগ থানার এসআই আমিরুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়