ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
চেভেনিং স্কলারশিপে যুক্তরাজ্যে পড়াশোনার যাচ্ছেন ২২ বাংলাদেশি
২০২৫-২৬ শিক্ষাবর্ষে যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ চেভেনিং স্কলারশিপ পেয়েছেন বাংলাদেশের ২২ জন তরুণ পেশাজীবী। এ বৃত্তির মাধ্যমে তারা যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে এক বছরের মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে এক অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আনুষ্ঠানিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড লেটার তুলে দেন।
মনোনীতদের অভিনন্দন জানিয়ে সারাহ কুক বলেন, চেভেনিং প্রোগ্রাম বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের প্রতীক, যা যৌথ মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠেছে। আশা করছি, এ স্কলাররা যুক্তরাজ্যে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে তাদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সমাজে বাস্তব পরিবর্তন আনবেন।
১৯৮৩ সালে চালু হওয়া চেভেনিং স্কলারশিপ যুক্তরাজ্য সরকারের প্রধান আন্তর্জাতিক বৃত্তি কর্মসূচি। এটি ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO) এবং অংশীদার সংস্থাগুলোর অর্থায়নে পরিচালিত হয়। বৃত্তির আওতায় মেধাবী ও নেতৃত্বের সম্ভাবনাময় তরুণদের পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ দেওয়া হয়ে থাকে।
এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য চেভেনিং স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে: ?www.chevening.org/apply
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ