ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
‘অবৈধ পাচার রোধে বনকে প্রযুক্তির আওতায় আনা হচ্ছে’
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের বনাঞ্চলকে প্রযুক্তিভিত্তিক নজরদারির আওতায় আনা হচ্ছে, যাতে বনভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের অবৈধ চুরি ও পাচার প্রতিরোধ করা যায়।
তিনি জানান, এই উদ্যোগের আওতায় স্যাটেলাইট ইমেজ, ড্রোন প্রযুক্তি এবং আধুনিক তথ্যভিত্তিক উপকরণ ব্যবহার করে দেশের বন পর্যবেক্ষণ কার্যক্রম অচিরেই শুরু হবে। সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনের অনলাইন মনিটরিং সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
উপদেষ্টা বলেন, রেমা-কালেঙ্গা, সাতছড়ি ও লাঠিটিলা সংরক্ষিত বনের জন্য ২০১৫, ২০২০ ও ২০২৫ সালের স্যাটেলাইট চিত্র ব্যবহার করে বনাঞ্চলের পরিবর্তন শনাক্ত করতে বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এর সহায়তা নেওয়া হবে। এছাড়া, ভূমি মন্ত্রণালয় থেকে হাই রেজোলিউশনের ইমেজ এবং সার্ভে অব বাংলাদেশ থেকে ড্রোন ব্যবহারের সহায়তা নেওয়া হবে।
সভায় আরও জানানো হয়, বন অধিদফতর শিগগিরই রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনের মাতৃগাছের জরিপ ও নম্বরায়নের কাজ শুরু করবে। সুফল প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীরা এই কাজে নিয়োজিত থাকবেন। দেশব্যাপী সব বনাঞ্চলে মাতৃগাছ শনাক্তকরণের কার্যক্রম দ্রুত শুরু হবে এবং এজন্য বিভাগীয় বন কর্মকর্তাদের সহযোগিতা নেওয়া হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বনাঞ্চলকে প্রযুক্তি নির্ভর নজরদারির আওতায় আনার জন্য বন অধিদফতরের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সমাধান নেওয়া হবে। এ কাজে সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট দফতর এবং বিশেষজ্ঞদের সহযোগিতাও নেওয়া হবে।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, যুগ্ম সচিব (বন) শামিমা বেগম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, উপ-প্রধান বন সংরক্ষক মো. রকিবুল হাসান মুকুলসহ মন্ত্রণালয়, বন অধিদফতর ও তথ্যপ্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)