ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
নুরের শর্ট-টাইম মেমোরি লস হয়নি জানালেন ঢামেক পরিচালক
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মাথায় আঘাতের কারণে শর্ট মেমোরি লস হয়েছে দলের পক্ষ থেকে এমন দাবি করা হলেও সেটি নাকচ করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তবে তিনি জানিয়েছেন, নুরের পুরোপুরি সুস্থ হতে অন্তত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নুরের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ঢামেকে আয়োজিত এক ব্রিফিংয়ে হাসপাতাল পরিচালক এসব তথ্য জানান।
তিনি বলেন, নুরুল হক নুরের নাকের হাড় ভেঙে যাওয়ায় মাঝে মাঝে রক্তক্ষরণ হচ্ছে। এ সমস্যা সারতে চার থেকে ছয় সপ্তাহ লাগবে। এছাড়া চোখে আঘাতজনিত কারণে জমে থাকা রক্তও অপসারণ করা হয়েছে।
পরিচালক আরও জানান, নুরের পরিবার চাইলে চাইলে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারবে। তবে বর্তমানে জ্বর ও ঠান্ডাজনিত উপসর্গ থাকায় তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে, এটি ডেঙ্গু নাকি ভাইরাসজনিত জ্বর।
তার ভাষ্য, নুরের জ্বর না থাকলে শারীরিক অবস্থা বিবেচনা করে এখনই তাকে বাসায় পাঠানো সম্ভব।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ গণঅধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী আহত হন। আহত নুরকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে ভর্তি করা হয়। পরে রাত ১২টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তিন দিন পর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে ভিভিআইপি এক নাম্বার কেবিনে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা