ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
বাংলাদেশের দুই আম্পায়ার এশিয়া কাপ ২০২৫-এর দায়িত্বে
নিজস্ব প্রতিবেদক :আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ ২০২৫। টুর্নামেন্ট শুরুর আগে আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান।
মোট ১০ জন আম্পায়ার এবারের আসরে দায়িত্ব পালন করবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্য থেকেই আম্পায়ারদের মনোনয়ন দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাকছেন গাজী সোহেল ও মাসুদুর রহমান। এছাড়া তালিকায় আছেন আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজতুল্লাহ সাফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, ভারতের রোহন পণ্ডিত ও বিরেন্দ্র শর্মা এবং শ্রীলঙ্কার রাভীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পেরেরা।
তালিকাভুক্ত অনেক আম্পায়ার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদিত প্যানেলভুক্ত। প্রতিটি ম্যাচে নিরপেক্ষ আম্পায়ারিং নিশ্চিত করতে এসিসি বিশেষ নিয়ম অনুসরণ করবে, যেখানে অংশগ্রহণকারী দেশের কোনো আম্পায়ার নিজ দেশের ম্যাচে দায়িত্ব পালন করবেন না।
বাংলাদেশের জন্য এটি একটি উল্লেখযোগ্য অর্জন, কারণ দুই অভিজ্ঞ আম্পায়ার এমন একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন, যা দেশের ক্রিকেটকে আরও গর্বিত করেছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস