ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জোয়ার ঠেকানো যাবে না: ফারহানা
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, কিছু রাজনৈতিক দল দাবি করছে, পিআর ছাড়া তারা নির্বাচনে অংশ নেবে না। কারণ, তারা জানে পিআর ছাড়া ১০টির বেশি আসনও পাবে না। তাই নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে এসব দল। তবে বিএনপির বিশ্বাস,যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে ধানের শীষের গণজোয়ার ঠেকানো সম্ভব হবে না।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া বালুর মাঠে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
রুমিন ফারহানা আরও বলেন, আওয়ামী লীগের জুলুম-অত্যাচারের বিচার বিএনপি যেমন চায়, অন্য কোনও দল তেমনভাবে চায় না। কারণ সংস্কার ও বিচারের দাবি প্রথম তুলেছিল বিএনপিই। দেশে যত নির্যাতন, নিপীড়ন হয়েছে, তার বড় অংশ সহ্য করতে হয়েছে বিএনপির নেতাকর্মীদের।
তিনি দাবি করেন, বাংলাদেশের মানুষ কখনও দেশনেত্রী খালেদা জিয়াকে প্রত্যাখ্যান করেনি, তারেক রহমানকেও করেনি। বিএনপির নেতাকর্মীরাও জনগণের আস্থায় আছেন। ২০২৬ সালের নির্বাচনে এক বিশাল গণজোয়ার সৃষ্টি হবে, যোগ করেন তিনি।
মিথ্যা মামলা ও দমন-পীড়নের প্রসঙ্গ টেনে রুমিন বলেন, চেয়ারপারসন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধেও শত শত মামলা হয়েছে। আমার বিরুদ্ধেও ১০টি মামলা, যার মধ্যে খুনের মামলা রয়েছে তিনটি। তবুও আমরা দল ও আদর্শ থেকে কখনও বিচ্যুত হইনি।
শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)