ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
২২৭ কোটি টাকায় টোটালগাজ কিনে নিল ওমেরা পেট্রোলিয়াম
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মবিল যমুনা লুব্রিক্যান্টস (এমজেএল) পিএলসি-এর সহযোগী প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম ২২৭ কোটি টাকার বিনিময়ে প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেডের (টোটালগাজ বাংলাদেশ) প্রায় সব শেয়ার অধিগ্রহণ করেছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পরই এই চুক্তি কার্যকর হবে। এই অধিগ্রহণের ফলে প্রিমিয়ার এলপি গ্যাসের প্রায় শতভাগে শেয়ারের মালিক এখন ওমেরা।
ওমেরা পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম চৌধুরী এবং প্রিমিয়ার এলপি গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মনজুর মোরশেদ সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ওমেরা’র পরিচালক আজম জে চৌধুরী এবং টোটালএনার্জির মার্কেটিং ও সার্ভিসেস বিভাগের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট থিবল্ট লেসুয়র।
কোম্পানির কর্মকর্তারা জানান, এই অধিগ্রহণের মাধ্যমে ওমেরা পেট্রোলিয়াম তাদের এলপিজি ব্যবসা আরও শক্তিশালী করবে। প্রিমিয়ার এলপি গ্যাসের ১.৬ মিলিয়ন সিলিন্ডার এবং বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে ওমেরা তাদের গ্রাহকভিত্তি এবং মুনাফা বাড়াতে পারবে। বর্তমানে এলপিজি বাজারে ওমেরার শেয়ার ২২ শতাংশ এবং টোটালগাজের শেয়ার প্রায় ৫ শতাশ।
দীর্ঘ কয়েক মাসের কঠিন আলোচনার পর এই চুক্তি সম্পন্ন হয়েছে, যেখানে প্রিমিয়ার এলপি গ্যাসের ১১ শতাংশ শেয়ার ধারণকারী স্থানীয় শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে কিছু বাধা ছিল। ফ্রান্স-ভিত্তিক টোটালগাজ বেশ কয়েক বছর ধরে বছরে ১৫-২০ কোটি টাকা ক্ষতির মুখে ছিল, যে কারণে তারা বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিতে আগ্রহী ছিল।
শিল্প খাতের অভ্যন্তরীণ ব্যক্তিরা মনে করছেন, এই অধিগ্রহণের ফলে বাংলাদেশের এলপিজি ব্যবসায় ওমেরার বাজার শেয়ার প্রায় ২৭ শতাংশে উন্নীত হবে, যা ক্রমবর্ধমান খরচ এবং তীব্র প্রতিযোগিতার এই খাতে তাদের নেতৃত্ব আরও পাকাপোক্ত করবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি