ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
‘কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেছেন অযাচিতভাবে কিছু রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) আয়োজিত জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনস্থলে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম রুহুল বলেন, আমরা কিছুটা উদ্বিগ্ন, তবে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।
আগামীকাল (সোমবার) অনুষ্ঠেয় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, সম্মেলন উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি এটি অত্যন্ত সফল একটি সম্মেলন হবে। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবচেয়ে বড় পাওয়া হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আমরা আশাবাদী, সম্মেলনের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে।
এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের বক্তব্যে আওয়ামী লীগের কিছু নেতার ক্লিন ইমেজ প্রসঙ্গে প্রশ্ন করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সম্মেলনস্থল পরিদর্শনে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা