ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজার: লেনদেনের রেকর্ড গড়ার নেপথ্যে ১১ খাত
নিজস্ব প্রতিবেদক: আজ রবিবার (০৭ সেপ্টেম্বর) শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইতে আজ মোট ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২০২৪ সালে ১১ আগস্ট লেনদেন হয়েছিল ২ হাজার ১০ কোটি ৮ লাখ টাকা। লেনদেনে এই রেকর্ড গড়ার নেপথ্যে ছিল ১১ খাতের শেয়ার। আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।
খাতগুলো হলো- প্রকৌশল, লাইফ ইন্স্যুরেন্স, বস্ত্র, জেনারেল ইন্স্যুরেন্স, খাদ্য ও আনুষঙ্গিক, বিবিধ, আর্থিক, টেলিকমিউনিকেশন, মিউচ্যুয়াল ফান্ড, সিরামিকস এবং সিমেন্ট।
আজ ডিএসইতে এই খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতে। এদিন ডিএসইতে এ খাতে লেনদেন হয়েছে ১৫৬ কোটি ৫০ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ১৩ কোটি ২০ লাখ টাকা বেশি।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে তথ্য লাইফ ইন্স্যুরেন্স খাতে। আজ এই খাতে লেনদেন হয়েছে ১৪২ কোটি ২৭ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৪৩ কোটি ৮৯ লাখ টাকা বেশি।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বস্ত্র খাতে। খাতটিতে আজ লেনদেন হয়েছে ১৪১ কোটি ৬০ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ২১ কোটি ২০ লাখ টাকা বেশি।
অন্য খাতগুলোর মধ্যে- জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১১৭ কোটি টাকা, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৮১ কোটি ৬০ লাখ টাকা, বিবিধ খাতে ৮১ লাখ ৫০ লাখ টাকা, আর্থিক খাতে ৫৯ কোটি ৩০ লাখ টাকা, টেলিকমিউনিকেশন খাতে ৪৭ কোটি টাকা, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩২ কোটি ৪৬ লাখ টাকা, সিরামিক খাতে ২২ কোটি ২৮ লাখ টাকা এবং সিমেন্ট খাতে ১১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেদেন হয়েছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা