ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
ডাকসু নির্বাচনে এগিয়ে শিবির সমর্থিত প্যানেল, ঢাবি রিসার্চ সোসাইটির জরিপ
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এগিয়ে রয়েছে বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি।
রোববার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত সংগঠনটির জরিপ প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি, অংশগ্রহণ ও প্রত্যাশা নিয়ে এই জরিপ পরিচালিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ৯০০ শিক্ষার্থীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।
জরিপের ফলাফলে দেখা যায়, ২০ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ছাত্রদল মনোনীত প্যানেল, যাদের পক্ষে ভোট দিতে চান ১৬ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেলকে ভোট দিতে চান ৪ দশমিক ৭৬ শতাংশ শিক্ষার্থী।
অপরদিকে বামপন্থীদের জোট ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের প্রতি আগ্রহ দেখিয়েছেন মাত্র শূন্য দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী। তবে সবচেয়ে বেশি শিক্ষার্থী, অর্থাৎ ৩৮ দশমিক ৮৫ শতাংশ, জোটভুক্ত না হয়ে স্বতন্ত্র প্রার্থীদের ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট