ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশে একমাত্র বাংলাদেশি...
স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে জাতীয় দলে আর দেখা না গেলেও, ফ্র্যাঞ্চাইজি লিগে তার পারফরম্যান্সে তিনি এখনও আলোচনায়। এমন পরিস্থিতিতে ক্রিকেট বিশ্ব তার অবদানকে স্বীকৃতি দিয়েছে, যা আবারও প্রমাণ করছে, সাকিব বিশ্বের সেরা টি-টোয়েন্টি অল-রাউন্ডারদের একজন।
সংযুক্ত আরব আমিরাতে আগামী মঙ্গলবার শুরু হতে যাওয়া এশিয়া কাপের দুই দিন আগে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে। এই একাদশে বাংলাদেশ থেকে একমাত্র সাকিব আল হাসানের নাম রয়েছে, যেখানে পাকিস্তানের শহিদ আফ্রিদি তার সঙ্গে স্পিন বোলিং অল-রাউন্ডার হিসেবে যুক্ত হয়েছেন।
ইএসপিএনক্রিকইনফোর নির্বাচিত একাদশে ভারতের চারজন, শ্রীলঙ্কার তিনজন, পাকিস্তানের দুইজন ও আফগানিস্তানের একজন খেলোয়াড় রয়েছেন। ওপেনিংয়ে লঙ্কান কিংবদন্তি সনৎ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনেকে রাখা হয়েছে। পরের তিন ব্যাটিং অবস্থান ভারতের বিরাট কোহলি, সুর্যকুমার যাদব ও মহেন্দ্র সিং ধোনির জন্য সংরক্ষিত, যেখানে ধোনি দলের অধিনায়ক ও উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সাকিব আল হাসান ছয় নম্বরে ব্যাট করতে নামবেন, তার পরে স্পিন অল-রাউন্ডার শহিদ আফ্রিদি। আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান আট নম্বরে, পেস আক্রমণে পাকিস্তানের উমর গুল, ভারতের জসপ্রিত বুমরা এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা থাকবেন। দ্বাদশ ব্যক্তি হিসেবে থাকবেন পাকিস্তানের সাঈদ আজমল।
ইএসপিএনক্রিকইনফোর এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশ:সনৎ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহিদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জসপ্রিত বুমরা, লাসিথ মালিঙ্গা।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস