ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
লালকেল্লায় উৎসবের মাঝে অদৃশ্য দেড় কোটির ধনরত্ন
আন্তর্জাতিক ডেস্ক :ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় জৈন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব চলাকালে চুরি হয়েছে প্রায় দেড় কোটি রুপির মূল্যবান সামগ্রী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে ছিল ৭৬০ গ্রাম ওজনের সোনার নারকেল, ১১৫ গ্রাম ওজনের হীরা, পান্না ও চুনি খচিত ছোট কলস এবং একটি বড় সোনার কলস।
ঘটনাটি ঘটে ‘দশলক্ষণ মহাপর্ব’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। অনুষ্ঠানের সময় এক ব্যক্তি জৈন পুরোহিতের ছদ্মবেশে মঞ্চে উঠে এই মূল্যবান ধর্মীয় সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে এবং খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।এই ধর্মীয় সামগ্রী প্রতিদিন এক জৈন ব্যবসায়ী অনুষ্ঠানস্থলে নিয়ে আসতেন। তার দাবি, কলস ও রত্নখচিত বস্তুগুলোর সঙ্গে ধর্মীয় অনুভূতি জড়িত এবং এসবের আর্থিক মূল্যায়ন সম্ভব নয়।
আয়োজকদের মতে, অতিথিদের স্বাগত জানানোর সময় নিরাপত্তা শিথিল হয়ে পড়ে এবং এই সুযোগেই চুরি সংঘটিত হয়। আচার শুরুর পর মঞ্চে থাকা মূল্যবান সামগ্রীগুলো গায়েব হয়ে যায়।
ব্যবসায়ীর ভাই জানিয়েছেন, একই ব্যক্তি অতীতে আরও তিনটি মন্দিরে চুরির চেষ্টা চালিয়েছে।ঘটনাটি নিয়ে দিল্লিজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এবং লালকেল্লার মতো গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়