ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
নুরাল পাগলার দরবারে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দঘাট থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
রোববার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ মৃধা, শাফিন সরদার, এনামুল হক জনি ও কাজী অপু।
এর আগে শুক্রবার রাতে গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ থেকে সাড়ে ৩ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর। স্থানীয়রা জানায়, রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এ সময় ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয় ও গাড়ি ভাঙচুর করা হয়, এতে অন্তত ১০–১২ পুলিশ সদস্য আহত হন। পরে হামলাকারীরা নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে এনে পুড়িয়ে ফেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল হক ওরফে নুরাল পাগল গত ২৩ আগস্ট মারা যান। এরপর তার ভক্তরা দরবারের ভেতরে তাকে দাফন করে এবং কবরের ওপর ১০–১২ ফুট উঁচু একটি স্থাপনা নির্মাণ করে, যা দেখতে মক্কার কাবা শরিফের মতো। বিষয়টি নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা আপত্তি জানালে উত্তেজনা বাড়তে থাকে। অবশেষে শুক্রবার জুমার নামাজ শেষে তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শেষে দরবারে হামলায় রূপ নেয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা