ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মোবাইল সিম নিয়ে নতুন নির্দেশনা বিটিআরসির
নিজস্ব প্রতিবেদক: এখন থেকে আর কোনো গ্রাহক নিজের নামে ১০টির বেশি সিম রাখতে পারবেন না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন নির্দেশনায় জানিয়েছে, আগে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধনের যে সুযোগ ছিল তা কমিয়ে এখন ১০টিতে সীমিত করা হয়েছে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে যার নামে ১০টির বেশি সিম নিবন্ধিত আছে, তাকে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে হবে।
বিটিআরসি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহক নিজে ডি-রেজিস্টার না করলে ১০টির বেশি সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এজন্য গ্রাহকদের নিবন্ধিত সিম যাচাই করতে *16001# ডায়াল করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি ব্যাপক প্রচারের জন্য টেলিভিশন, অনলাইন পোর্টাল ও পত্রিকাগুলোকে অনুরোধ জানিয়েছে কমিশন।
সূত্র মতে, দেশে বর্তমানে সক্রিয় সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ। অথচ প্রকৃত মোবাইল গ্রাহক মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এদের মধ্যে ৮০ শতাংশ গ্রাহকের নামে পাঁচটির কম সিম রয়েছে। প্রায় ১৬ শতাংশ গ্রাহকের নামে রয়েছে ৬ থেকে ১০টি সিম, আর মাত্র ৩ শতাংশ ব্যবহারকারী ১১টির বেশি সিম ব্যবহার করেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)