ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ওসমান হাদীর কবর জিয়ারত করলেন জকসুর নবনির্বাচিত নেতারা
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত তাঁর কবর জিয়ারত করেন জকসুর প্রতিনিধিরা। এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েমও।
কবর জিয়ারত শেষে ভিপি রিয়াজুল ইসলাম বলেন “জকসুতে বিজয় অর্জনের পর শহীদ হাদী ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার প্রত্যাশা ছিল আমাদের। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে তাঁকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। এখনো পর্যন্ত রাষ্ট্র তাঁর হত্যার বিচার নিশ্চিত করতে পারেনি। এটি আমাদের জন্য যেমন লজ্জার, তেমনি রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্যও হুমকি।”
তিনি আরও বলেন “শহীদ হাদী ভাইয়ের পথ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পথ এক ও অভিন্ন। আমাদের সংগ্রাম জুলুম, স্বৈরতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন ও আধিপত্যবাদের বিরুদ্ধে।”
নিজেদের নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই উল্লেখ করে ভিপি বলেন “জীবন-মৃত্যু আল্লাহর হাতে। আমরা সবাই শহীদ হাদীর কণ্ঠস্বরে অধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত