ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
‘আসন্ন গণভোটে ফ্যাসিবাদ রোধ করতে হ্যাঁ ভোট প্রয়োজন’
নিজস্ব প্রতিবেদক: ঢাকার এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলনকক্ষে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ‘আসন্ন গণভোট এবং এনজিওসমূহের করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, এই গণভোটের মূল উদ্দেশ্য হলো নিশ্চিত করা যে, ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবেন, তারা কখনো ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারেন।
কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, যারা দেশ চালান, তারা বিদ্যমান ত্রুটিপূর্ণ সাংবিধানিক ও রাষ্ট্রীয় কাঠামোর কারণে ফ্যাসিবাদী হওয়ার সুযোগ পেতে পারেন। তাই আসন্ন গণভোটে হ্যাভোটের মাধ্যমে এই পথ বন্ধ করতে হবে। তিনি বলেন, সাধারণ নির্বাচনের মতোই গণভোট হবে, যেখানে ভোটাররা দুটি ব্যালট পাবেন সাদা ব্যালট জনপ্রতিনিধি নির্বাচনের জন্য, আর রঙিন ব্যালট গণভোটের জন্য।
সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার বলেন, পাকিস্তানি শাসনামলে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার সীমিত করা হয়েছিল। মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল একটি দেশ যেখানে নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে। গণভোটের মাধ্যমে কাঙ্ক্ষিত সংস্কার অর্জন করা গেলে আগামী প্রজন্মের জন্য নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাবেক সদস্য ড. বদিউল আলম মজুমদার গণভোট ও জুলাই জাতীয় সনদে বর্ণিত সংস্কার বিষয়ক উপস্থাপনা করেন।
উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া, যিনি বলেন, দেশের প্রায় সাড়ে ৪০০টি স্থানীয় ও আন্তর্জাতিক এনজিও কর্মশালায় অংশ নিয়েছে। এই এনজিওসমূহ ও ব্যুরো একসঙ্গে ৫০-৬০ লাখ প্রত্যক্ষ উপকারভোগী এবং তাদের পরিবার ও পরোক্ষ উপকারভোগীদের মধ্যে গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই