ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসছে ইইউর ২০০ সদস্য
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে প্রায় ২০০ সদস্যের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। এ তথ্য জানিয়েছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ড. ইভার্স ইয়াবস।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তার সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন মিসিন্তা লাসে, মিস আইরিনি-মারিয়া গুনারি এবং ভাসিল ভামচানকা।
ড. ইভার্স ইয়াবস বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক আমন্ত্রণে ইইউ এই পর্যবেক্ষণ মিশন পাঠিয়েছে। তাদের কার্যক্রম সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ হবে এবং কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেবে না। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের কাছে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার।
তিনি জানান, ইইউর দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দল ইতোমধ্যে গত ডিসেম্বরের শেষ দিক থেকে বাংলাদেশে কাজ শুরু করেছে। তবে মূল নির্বাচনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ মোট ২০০ জনের একটি শক্তিশালী পর্যবেক্ষক দল দেশে অবস্থান করবে।
নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে মিশনপ্রধান বলেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা কমিশনের জন্য বড় একটি চ্যালেঞ্জ। তবে নির্বাচন কমিশন পেশাদারিত্বের সঙ্গে বিষয়টি সামাল দিতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর অনুষ্ঠিতব্য এই নির্বাচন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। একটি পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারিত হবে, যা নির্বাচন কমিশনও গুরুত্বের সঙ্গে দেখছে।
ইইউ মিশন প্রধান জানান, তাদের পর্যবেক্ষণের মূল ফোকাস থাকবে ভোটার নিবন্ধন প্রক্রিয়া, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ, ব্যালট ব্যবস্থাপনা এবং সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার ওপর। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হবে।
নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের কর্মপরিকল্পনা ও প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরতে আগামী রোববার (১১ জানুয়ারি) দুপুর ১টায় রাজধানীর রেনেসাঁ হোটেলে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশকে একটি প্রাণবন্ত ও বৈচিত্র্যময় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উল্লেখ করে ড. ইভার্স ইয়াবস বলেন, এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার সাক্ষী হতে ইইউ মিশন আগ্রহী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত