ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
প্রাথমিকে সংগীতের পরিবর্তে ধর্মীয় শিক্ষক চান হেফাজত
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শিক্ষায় সংগীত শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগীত শিক্ষক নিয়োগের সাম্প্রতিক সরকারি গেজেটকে ‘ইসলামবিরোধী এজেন্ডা’ আখ্যা দিয়ে এর অবিলম্বে বাতিল চেয়েছে সংগঠনটি।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, “ইসলামে বাদ্যযন্ত্রের ব্যবহার হারাম। সংগীত কোনো মৌলিক শিক্ষা নয়। মুসলিম-অধ্যুষিত বাংলাদেশে ধর্মপ্রাণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে প্রাথমিক শিক্ষায় সংগীত চাপিয়ে দেওয়ার অধিকার কোনো সরকারের নেই।”
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “গেজেট বাতিল করে সংগীতের স্থলে ধর্মীয় শিক্ষক নিয়োগ না করলে আমরা বৃহত্তর ইসলামী জনতাকে ঐক্যবদ্ধ করে রাজপথে গণআন্দোলন গড়ে তুলব।”
হেফাজতের নেতারা আরও বলেন, “আমরা মুসলিম শিশু-কিশোরদের ঈমান ও ইসলামী মূল্যবোধ রক্ষার প্রশ্নে আপসহীন। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী জনসচেতনতা তৈরি করতে হবে।”
প্রসঙ্গত, সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেটে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের বিধান অন্তর্ভুক্ত করা হয়। এর বিরুদ্ধে বিভিন্ন ধর্মীয় সংগঠন প্রতিবাদ জানিয়ে আসছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত