ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক
নিজস্ব প্রতিদিনঃ দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ এখনো কমছে না। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময় ২৫৫৯ জন ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত সপ্তাহে মৃত্যু ও ভর্তি সংখ্যা সামান্য বেড়েছে। এর আগে গত সপ্তাহে ৮ জন মারা গিয়েছিলেন এবং ২৫৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।
সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, ৩০ আগস্ট কারও মৃত্যু হয়নি, তবে ৩৬৭ জন ভর্তি হয়েছিলেন। ৩১ আগস্ট মৃত্যু হয়েছে চারজনের এবং ভর্তি হয়েছেন ৫৬৮ জন। ১ সেপ্টেম্বর কারও মৃত্যু হয়নি, ভর্তি হয়েছেন ৫৫২ জন। ২ সেপ্টেম্বর মৃত্যু হয়েছে তিনজনের, ভর্তি হয়েছেন ৪৭৩ জন। ৩ সেপ্টেম্বর দুইজন মারা গেছেন, ৪৪৫ জন ভর্তি হয়েছেন। ৪ সেপ্টেম্বর তিনজন মারা গেছেন, ভর্তি হয়েছেন ৩৬৩ জন। ৫ সেপ্টেম্বর কারও মৃত্যু হয়নি, তবে ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৩৩ হাজার ৪৬৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩১ হাজার ৭৯৪ জন ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে ১৩০ জনের মৃত্যু হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?