ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ডাকসু নির্বাচন: জিএস পদ থেকে সরে দাঁড়ালেন মাহিন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মাহিন সরকার। একই পদে গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) প্রার্থী বাকের মজুমদারকে তিনি সমর্থন জানিয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহিন সরকার এই ঘোষণা দেন।
সাবেক এনসিপি নেতা মাহিন সরকার সংবাদ সম্মেলনে বলেন, "সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য প্রয়োজন। সেজন্য আমি মনে করি, অভ্যুত্থানের প্রথম সারির কেউ যদি ডাকসুতে নির্বাচিত হতে পারেন, তাহলে যে কারোর চেয়ে তিনি বেশি দায়বদ্ধ থাকবেন। আবু বাকের মজুমদার অভ্যুত্থানের একজন অগ্রসেনানী। তিনি যদি বিজয়ী হন সেটা আমার বিজয় বলে সূচিত হবে। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি।"
মাহিন সরকার ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছিলেন। তার এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ‘গুরুতর শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে এনসিপি।
উল্লেখ্য, গত জুলাই গণঅভ্যুত্থানের সময় মাহিন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। সেই আন্দোলনের সাবেক নেতাদের উদ্যোগে গঠিত নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) এবার ডাকসু নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল দিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত