ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্লাস্টিক দূষণ কমাতে উদ্যোক্তাদের জন্য প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক: প্লাস্টিক দূষণ মোকাবিলায় উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে এসএমই ফাউন্ডেশন এবং জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) বাংলাদেশ যৌথভাবে 'প্লাস্টিকের ব্যবহার কমাতে ব্যবসায়িক পরিকল্পনা' শীর্ষক একটি প্রতিযোগিতা শুরু করেছে। এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত উদ্যোক্তাদের মোট ৫৪ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আগারগাঁও পর্যটন ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশে প্লাস্টিক ব্যবহার বৃদ্ধি এবং বর্জ্য ব্যবস্থাপনার অভাবে প্লাস্টিক দূষণ ক্রমাগত বাড়ছে। বিশ্বব্যাংকের ২০২০ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশে বছরে উৎপন্ন ৯ লাখ ৭৭ হাজার টন প্লাস্টিক বর্জ্যের মাত্র ৩১ শতাংশ পুনর্ব্যবহার হয়। জাতীয় কর্মপরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে প্লাস্টিক ব্যবহার অর্ধেক কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রতিযোগিতায় দেশের সকল প্রান্তের উদ্যোক্তারা অংশগ্রহণ করতে পারবেন। প্রাথমিকভাবে নারী, শিক্ষার্থী, গবেষক, বেসরকারি সংস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনা খাতের ২৫ জন উদ্যোক্তাকে নির্বাচিত করা হবে, যাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে দেওয়া হবে। এরপর মেন্টরশিপ প্রশিক্ষণের মাধ্যমে ৭ জনকে আরও ২ লাখ টাকা করে এবং চূড়ান্তভাবে নির্বাচিত ৫ জনকে ৩ লাখ টাকা করে পুরস্কার প্রদান করা হবে।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী জানান, দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ, যেখানে প্রায় ১ কোটি ১৮ লাখ শিল্প প্রতিষ্ঠানের ৯৯ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত