ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
গণমাধ্যম স্তব্ধ হলে শাসন ব্যবস্থায় অন্ধকার নেমে আসে — টিআইবি
নিজস্ব প্রতিবেদক: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ান বলেছেন, গণমাধ্যমকে দমন, তথ্য প্রবাহের পথ রুদ্ধ করা এবং সাংবাদিকদের হুমকির মুখে ফেলা একটি গোপনীয়তার সংস্কৃতিকে জন্ম দেয়, যা ক্ষমতার অপব্যবহারের জন্য একটি শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সাংবাদিকরা সত্য তথ্য প্রকাশ করে এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সহিংস পরিবেশে কখনোই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা যায় না। সাংবাদিক, সুশীল সমাজ এবং সাধারণ জনগণের ওপর সহিংসতা যে কোনো দেশে গুরুতর উদ্বেগের বিষয়।”
ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ান আরও বলেন, “সুশীল সমাজের হাতে সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার সরাসরি কোনো উপায় না থাকলেও, তারা তাদের পক্ষে কথা বলতে পারে। আমরা যেটা করতে পারি তা হলো এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা এবং আন্তর্জাতিক পরিসরে এর বিরুদ্ধে জনমত গড়ে তোলা।”
তিনি বলেন, “সহিংসতা ও দমন-পীড়ন মূলত সেই পরিবেশ তৈরি করে, যেখানে গোপনীয়তার আড়ালে ক্ষমতার অপব্যবহার সহজ হয়ে পড়ে। এটি গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।”এ সময় তিনি বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা, আইনি হয়রানি ও দমনমূলক পদক্ষেপের উদাহরণ তুলে ধরেন এবং এসব বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়