ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নির্বাচন অনিশ্চিত করছে: সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মন্তব্য করেছেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আগামী নির্বাচনের পরিবেশ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
জোনায়েদ সাকি জানান, বৈঠকে তারা প্রধান উপদেষ্টাকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় অবহিত করেছেন - একটি হলো নির্বাচনী পরিবেশ এবং অন্যটি বিচার ও সংস্কার।
তিনি বলেন, সরকার প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে ব্যর্থ হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য প্রতিষ্ঠানের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে, যা রাজনৈতিক মহলে নির্বাচনী পরিবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে।
জোনায়েদ সাকি আরও জানান, নির্বাচনী পরিবেশ সমন্বয়ের জন্য জাতীয় ঐকমত্য কমিশনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের জন্য তারা প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন।
বিচার ও সংস্কার প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, বিচারকে দৃশ্যমান করা যেমন জরুরি, তেমনি সংস্কারগুলো কীভাবে বাস্তবায়িত হবে, সেটাও জরুরি। যেসব বিষয় সংবিধান-সংশ্লিষ্ট নয়, কিন্তু দলগুলো একমত হয়েছে, সেগুলো বর্তমান সরকারকে অধ্যাদেশের মাধ্যমে করার পরামর্শ দিয়েছেন তারা। পরবর্তী সময়ে সংসদ সেগুলোকে বৈধতা দেবে।
তিনি আরও উল্লেখ করেন, যেসব বিষয় সংবিধান-সংশ্লিষ্ট, কিন্তু ঐকমত্য হয়নি, সেগুলোর মীমাংসা জনগণ করবে। এজন্য রাজনৈতিক নেতারা আগামী নির্বাচনের নাম 'সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন' করার পরামর্শ দিয়েছেন। এর ফলে একই সঙ্গে সংবিধানের মৌলিক সংস্কারের অনুমোদন মিলবে এবং পাঁচ বছর ধরে এই সংসদ সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনার কাজ করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি