ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
'সিন্ডিকেটেড প্রোপাগাণ্ডা' চালানোর অভিযোগ ভিপি প্রার্থী সাদিকের
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে নিজেদের বিরুদ্ধে 'সিন্ডিকেটেড প্রোপাগাণ্ডা' চালানোর অভিযোগ করেছেন ছাত্রশিবিরের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ছাত্রদলকে উদ্দেশ্য করে সাদিক কায়েম বলেন, "ব্লেমিং-ফ্রেমিংয়ের রাজনীতি দিয়ে আপনারা নিজেদের গর্ত নিজেরাই খুঁড়ছেন। এতে শিবিরের কিছু হবে না, বরং এটি ভবিষ্যতে আপনাদের জন্যই ক্ষতির কারণ হবে।"
তিনি অভিযোগ করেন, কোনো প্রমাণ ছাড়াই একজন হুমকিদাতা শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে তাদের ওপর দায় চাপানো হচ্ছে। সাদিক কায়েম বলেন, "ওই ছেলের প্রোফাইলে একটি ছবির জন্য তাকে শিবির বলা হচ্ছে। অথচ তার প্রোফাইলে ছাত্রদল নিয়ে দশটিরও বেশি পোস্ট রয়েছে, কিন্তু এজন্য তাকে কেউ ছাত্রদল বলছে না। এটি এক ধরনের সিন্ডিকেটের প্রোপাগাণ্ডা।"
সংবাদ সম্মেলনে শিবিরের প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনীম জুমা শিক্ষক এবং বিশিষ্টজনদের 'সিলেক্টিভ প্রতিবাদ' নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, "আমরা কি আপনাদের শিক্ষার্থী নই? তাহলে আমাদের বিষয়ে আপনারা নীরব কেন?"
এ সময় শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, "একটা ইস্যুকে কেন্দ্র করে দায় চাপানোর রাজনীতি চলছে। আমরা হুমকিদাতা শিক্ষার্থীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি। এছাড়া আমি নিজে ভুক্তভোগী শিক্ষার্থীকে ফোন করে বলেছি, তার যদি কোনো আইনি সহায়তা প্রয়োজন হয় আমরা দিতে প্রস্তুত আছি।"
তিনি আরও অভিযোগ করেন, শিবিরের প্যানেলের নারী প্রার্থীরা নিয়মিত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, অথচ এ নিয়ে কারো কোনো প্রতিবাদ নেই।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)