ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নারী কাবাডি বিশ্বকাপ এবার বাংলাদেশে
স্পোর্টস ডেস্ক: স্থগিত হওয়া নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর এবার বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন ইতিমধ্যেই আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন (আইকেএফ) থেকে সবুজ সংকেত পেয়েছে এবং এই মাসেই বিশ্বকাপ আয়োজনের জন্য সরকারের কাছে আবেদন করেছে।
মূলত, নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর ৩ থেকে ১০ আগস্ট ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ কাবাডি ফেডারেশন যেদিন দল ঘোষণা করেছিল (২৬ জুলাই), সেদিনই বিশ্বকাপ স্থগিত হওয়ার খবর আসে।
জাতীয় ক্রীড়া পরিষদের বিদায়ী নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম জাগো নিউজকে জানিয়েছেন, "বিশ্বকাপ আয়োজনের সরকারি অনুমতির জন্য কাবাডি ফেডারেশন আমাদের কাছে যে আবেদন করেছিল, সেটা আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। ক্রীড়া মন্ত্রণালয় সেই আবেদন অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এখন অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বাংলাদেশে বিশ্বকাপ কাবাডি হবে কিনা।"
এই বিশ্বকাপে ১৪টি দেশের অংশ নেওয়ার কথা ছিল, যেখানে পাকিস্তান ছিল না। তবে যদি ভেন্যু বাংলাদেশে স্থানান্তরিত হয়, তাহলে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন দল পরিবর্তন করে পাকিস্তানকে অন্তর্ভুক্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর