ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জনদুর্ভোগ এড়াতে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বাতিল
নিজস্ব প্রতিবেদক:রাজধানীতে জনদুর্ভোগের আশঙ্কায় নিজেদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবারের (২ সেপ্টেম্বর) পূর্ব ঘোষিত র্যালি কর্মসূচি বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। র্যালির পরিবর্তে দলটি ওইদিন পুকুর, খাল ও নালা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এই তথ্য জানান।
রুহুল কবির রিজভী বলেন, "ঢাকার নাগরিকদের দুর্ভোগ বাড়ানো বিএনপির উদ্দেশ্য নয়। তাই আমরা র্যালি কর্মসূচি বাতিল করেছি।" তিনি জানান, এর পরিবর্তে নগরীর স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পুকুর, খাল আর নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে।
রিজভী আরও বলেন, মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে নালা পরিষ্কার করবেন। এই পরিচ্ছন্নতা অভিযানে সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন রিজভী। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি একদিকে যেমন জনদুর্ভোগ এড়ানোর বার্তা দিচ্ছে, তেমনি পরিবেশ রক্ষায় নিজেদের দায়বদ্ধতাও প্রকাশ করছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি