ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
পাখির জন্য মাঠ ছাড়লো খেলোয়াড়রা
ডুয়া ডেস্ক :অস্ট্রেলিয়ার ক্যানবেরা শহরের কাছে জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। খেলার মাঠের মাঝখানে একটি প্লোভার পাখি ডিম পেড়েছে—আর সেই ডিমের নিরাপত্তা নিশ্চিত করতেই স্থানীয় প্রশাসন বন্ধ করে দিয়েছে গোটা মাঠ। ফলে এক মাসের জন্য সেখানে সব ধরনের খেলাধুলা স্থগিত করা হয়েছে।
ফুটবল খেলতে আসা খেলোয়াড়রাই প্রথম মাঠের কেন্দ্রে ডিমটি দেখতে পান। পরে ম্যাচটি সরিয়ে নেওয়া হয় পাশের একটি বিকল্প মাঠে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, ডিম পাড়ার সময় প্লোভার পাখি অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা ডানা ঝাপটে, তীব্র শব্দ করে এবং হঠাৎ ঝাঁপিয়ে পড়ে যেকোনো অনুপ্রবেশকারীর ওপর। এমন আচরণের কারণে দর্শক ও খেলোয়াড়দের নিরাপত্তা বিবেচনায় নিয়েই মাঠ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বন্যপ্রাণী সুরক্ষা সংস্থা ‘ওয়াইল্ডকেয়ার’-এর পরামর্শ অনুযায়ী অস্থায়ীভাবে মাঠ ব্যবহার বন্ধ রাখা হয়েছে এবং ক্লাব ম্যাচগুলো পাশের মাঠে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট ফুটবল দলগুলোর সহানুভূতির জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছে।
এই বিরল ঘটনাটি অস্ট্রেলিয়ায় মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক দৃষ্টান্ত হয়ে উঠেছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?