ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হল ছাড়ছেন বাকৃবি'র শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলার ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মধ্যে। এর জের ধরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে ছাত্র-ছাত্রীদের হলে থাকতে নিষেধ করেছে প্রশাসন।
প্রশাসনের নির্দেশে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা যায়। বিশেষ করে নারী শিক্ষার্থীরা সকাল ৯টার আগেই অধিকাংশ হল খালি করে দেন। তবে অনেক ছাত্র এখনো হলে অবস্থান করছেন এবং সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করছেন।
এর আগে রোববার (৩১ আগস্ট) সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। কিন্তু আন্দোলনকারীরা তাৎক্ষণিকভাবে জানিয়ে দেন, তারা কোনো অবস্থাতেই হল ছাড়বেন না। সকাল ৯টার কিছু পরেই ছাত্ররা কেআর মার্কেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, “পরিবার থেকেও চাপ আসছে, আবার প্রশাসনের পক্ষ থেকেও নির্দেশ এসেছে। সব মিলিয়ে আমাদের হলে থাকা সম্ভব হচ্ছে না।”
অন্যদিকে বিক্ষোভরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বহিরাগতদের হামলার সময় প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। বরং শিক্ষার্থীদেরই হল ছাড়ার নির্দেশ দিয়েছে, যা তারা মেনে নেবেন না বলে জানিয়েছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল