ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, আবেদন অনলাইনে
ডুয়া ডেস্ক : লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাহিনীটি ৮৫তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭০তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সে অফিসার পদে পুরুষ ও নারী নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
কোর্স: ৮৫তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭০তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্স
ক্যাটাগরি-
সাধারণ : আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC), ঢাকা সেনানিবাস, ঢাকা ব্যতিত সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ থেকে পাশকৃত আবেদনকারী প্রার্থীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
এএফএমসি : শুধুমাত্র আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC), ঢাকা সেনানিবাস, ঢাকা থেকে পাশকৃত আবেদনকারী প্রার্থীগণ এএফএমসি (AFMC) প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম):
ক। আর্মি মেডিকেল কোর (এএমসি) - (পুরুষ/মহিলা):
১। এমবিবিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ)।
২। ইন্টার্ণশীপ সম্পন্নকারী (বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন পূর্বক ইন্টার্নশীপ সার্টিফিকেট জমা করতে হবে)।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক:
ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (তবে, যে কোন পরীক্ষায় জিপিএ-৪.৫০ এর কম নয়)।
খ) ইংরেজী মাধ্যম: 'ও' লেভেল এবং 'এ' লেভেল পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (তবে, যে কোন পরীক্ষায় জিপিএ-৪.৫০ এর কম নয়); এ ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত জিপিএ-তে রূপান্তর করে নম্বর সমতাকরণ সনদপত্র (Equivalence Certificate) গ্রহণ করা আবশ্যক।
খ। আর্মি ডেন্টাল কোর (এডিসি) - (পুরুষ/মহিলা):
১। বিডিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ)।
২। ইন্টার্ণশীপ সম্পন্নকারী (বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন পূর্বক ইন্টার্নশীপ সার্টিফিকেট জমা করতে হবে)।
৩। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক:
ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (তবে, যে কোন পরীক্ষায় জিপিএ-৪.৫০ এর কম নয়)।
খ) ইংরেজী মাধ্যম: 'ও' লেভেল এবং 'এ' লেভেল পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (তবে, যে কোন পরীক্ষায় জিপিএ-৪.৫০ এর কম নয়); এ ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত জিপিএ-তে রূপান্তর করে নম্বর সমতাকরণ সনদপত্র (Equivalence Certificate) গ্রহণ করা আবশ্যক।
বয়সসীমা: ১ জুলাই ২০২৫ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ও প্রসারণে ৩২ ইঞ্চি, ওজন ৫৭ কেজি। নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট, বুকের মাপ স্বাভাবিক ২৮ ও প্রসারণে ৩০ ইঞ্চি, ওজন ৪৮ কেজি।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৫
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ