ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সিপিএলে সাকিবের তাণ্ডব
স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব আল হাসান। এই বাঁহাতি ব্যাটার মাত্র ২০ বলে ফিফটি হাঁকিয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফেলকন্সকে একটি বড় সংগ্রহ এনে দিয়েছেন।
সেন্ট লুসিয়ায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফেলকন্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে। দলের হয়ে সাকিব আল হাসান ২৬ বলে সর্বোচ্চ ৬১ রান করেন।
ফেলকন্সের দুই ওপেনার আমির জাঙ্গু এবং জুয়েল এন্ডু দলকে উড়ন্ত সূচনা এনে দেন। ৫১ রানের উদ্বোধনী জুটি গড়ার পর জুয়েল ২৫ রান করে সাজঘরে ফেরেন। এরপর তিনে নামা কারিম ঘোর গোল্ডেন ডাক পান।
কারিম ঘোর দ্রুত আউট হলেও সাকিব আল হাসান রান রেটে কোনো প্রভাব পড়তে দেননি। চার নম্বরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন সাকিব। উইকেটে থিতু হওয়ার পর তিনি রীতিমতো ঝড় তোলেন।
মাত্র ২০ বলেই ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন সাকিব, যেখানে তিনি ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকান। সব মিলিয়ে ২৬ বলে ৬১ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেন তিনি।
সাকিব ছাড়াও, ওপেনার আমির জাঙ্গু ৪৩ বলে ৫৬ রান করে ফিফটি পান। এছাড়া, শেষদিকে ফ্যাবিয়েন অ্যালেন ১৭ বলে ৩৮ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন, যা দলের সংগ্রহকে আরও বড় করতে সাহায্য করে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল